কিমকিম by Rudyard Kipling
My rating: 3 of 5 stars

এটি কোন রিভিউ নয়! কিম নিয়ে কিছু ব্যক্তিগত কথা।

আমি যখন স্কাউটিং শুরু করি, তখন আমাদের সিনিয়ররা কিম'স গেম নামে এক গেম খেলালেন। আমাদের চেনা পরিচিত কিছু জিনিস, যেমন ম্যাচবক্স, কলম, কাগজের টুকরো, নেমপ্লেট, কাচি ইত্যাদি...... একটি পাত্রে সাজানো ছিলো, আমাদের ১ মিনিট পাত্রটি পর্যবেক্ষণ করতে বলা হলো, ১ মিনিট শেষ হয়ে যাওয়ার পর পাত্রটি আমাদের সামনে থেকে সরিয়ে রাখা হলো এবং আমরা অংশগ্রহণকারীরা নোটপ্যাডে লিখতে শুরু করলাম পাত্রের মধ্যে কী কী ছিলো।মূলত এটি ছিলো আমাদের স্মরণশক্তির পরীক্ষা।
তো যাইহোক, এর অনেকদিন পর সেবা'র অলিভার টুইস্ট, কিম ও লস্ট হরাইজন কিশোর ক্লাসিক ভলিউমে কিম পড়া হয়। তো কিম যখন লুরগান সাহেবের কাছে গুপ্তচর হওয়ার দীক্ষা নিচ্ছিলো তখন কিমের মতই আরেক ছোকরার সাথে কিমের এই গেমটি খেলতে হয়। পড়ার সময় মনে হয়েছিলো,
আরে এটা তো কিম'স গেম!, আরেএএ বইয়ের মেইন ক্যারেক্টারের নামেই তো কিম! তাহলে এই হচ্ছে কিম'স গেমের উৎপত্তি!!

যাহোক, বরাবরের মতই সেবা'র অনুবাদ সাবলীল অনুবাদ। ভারতবর্ষের প্রেক্ষাপটে অনেক বিষয় কাকতালীয় হলেও দিনশেষে কিশোর ক্লাসিক হিসেবে বইটা সুন্দর। রাডইয়ার্ড কিপলিংয়ের জাঙ্গল বুক সম্পর্কে তো কমবেশি সবাই জানে, যারা এখনো কিশোর পড়েন কিন্তু এটি মিস করে গিয়েছেন, তাদের জন্য মাস্ট-রিড!

View all my reviews

Review: লস্ট হরাইজন

লস্ট হরাইজনলস্ট হরাইজন by James Hilton
My rating: 4 of 5 stars

তিব্বত প্রেক্ষাপটে কাকাবাবু ছাড়া আর কোন বই পড়া হয়েছে বলে মনে পরে না, ওহ হ্যাঁ, বাতিঘর ঢাকার একটা বই আছে, বাংলার গুপ্তচর তথা পৃথিবীর অন্যতম সেরা গুপ্তচর একজন শরচ্চন্দ্র দাসকে নিয়ে লেখা। ব্রিটিশদের হয়ে তার তিব্বত অভিযানে যান তিনি( বিস্তারিত শরচ্চন্দ্র দাস : নিষিদ্ধ তিব্বতে প্রথম বাঙালি )।

বিমান বিধ্বস্ত, তিব্বত, বৌদ্ধমঠ, লামা এই শব্দগুলোই যথেষ্ট বইটাকে কাছে টানার। শেষের নাটকীয় সমাপ্তি যদিও অনুমেয়, তবু পুরো বইতেই এরপর কী হবে কী হবে একটা টান অনুভব করা গিয়েছে। অরিজিনাল বইয়ের অনুকরণে ১৯৩৭ সালে এবং ১৯৭৩ সালে একই নামে মুভিও বের হয়। যদিও ১৯৭৩ সালের রিমেকটি বেশ ফ্লপ যায়।

যাহোক, প্রজাপতির এই ইডিশন বাদেও সেবা প্রকাশনী থেকেও এই বই কিশোর ক্লাসিক ভলিউমে বের হয়। "অলিভার টুইস্ট, কিম, ও লস্ট হরাইজন" ভলিউমের ইডিশনে এই গল্পের পৃষ্ঠা সংখ্যা ৭০।

View all my reviews

Infinit8Iniesta

Goodbye Iniesta।  💜💛💚💙।